মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সারা দেশে সাংবাদিক হত্যা,গুম,খুন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ২.৪৮ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টার: দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের উপর ব্যাপক অত্যাচার,নির্যাতন,গুম,খুন,হত্যার প্রতিবাদে পীরগঞ্জে সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাংবাদিক বোরহান উদ্দিন মুজ্জাকির হত্যা ও ঠাকুরগাঁওয়ের সাংবাদিক শাকিলের পরিবারের উপর রক্তক্ষয়ী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শুক্রবার (২৬ফেব্রুয়ারি ) সকালে পীরগঞ্জের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সমাজের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ গ্রহণ করেন, পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব,প্রেস ক্লাব পীরগঞ্জ, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,বৃহত্তর উপজেলা প্রেস ক্লাব,রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন,পীরগঞ্জ রিপোর্টাস ইউনিটি, বৌরচুনা পল্লী প্রেস ক্লাব,পৌর প্রেস ক্লাবের সংগঠনের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশ নেয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,বিডিনিউজ বাংলা সম্পাদক পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়,পীরগঞ্জ উপজেলা শাখার জাতীয় সমাজ তান্ত্রিক দল- জাসদ সভাপতি ও পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা ও সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি,প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক উত্তরের কণ্ঠের পত্রিকার সম্পাদক মোঃ জাকির হোসেন,রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমান, পীরগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি মুজিবুর রহমান, পল্লী প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব আনসারী, বৃহত্তর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম,পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন, উপজেলা প্রেস ক্লাবের সদস্য শেখ শমসের আলী,আর, জে, এফের সদস্য আব্দুল করিম, ক্যানভাস বাংলা পত্রিকার প্রকাশক শুভ শর্মা, রংধনু শিশু সংগঠনের সভাপতি মোঃ রিদয় আহমেদ প্রমুখ। এসময় বক্তরা বলেন, নোয়াখালী কোম্পানীগঞ্জের সাংবাদিক বোরহানউদ্দিন মুজ্জাককীরকে প্রকাস্যে হত্যা ও ঠাকুরগাঁওয়ের সাংবাদিক শাকিল আহমেদের পরিবারকে যেভাবে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে, এটা দেখে বুঝা যায় বিষয়টি পরিকল্পিত। আমরা অতি দ্রুত এই ঘটনার সাথে জড়িত সকলের গ্রেফতার চাই। যদি পুলিশ গ্রেফতার করমে সক্ষম না হয় তাহলে আগামীতে আরো কঠোর আন্দোলনে নামা হবে বলে হুশিয়ারি দেন বক্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com