মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেবীদ্বার আওয়ামীলীগ’র আভ্যন্তরিন কোন্দলে সৃষ্ট সংঘর্ষের দায়ভার বিএনপি-জামাতের ঘারে চাপাচ্ছে -সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী তারেক মূন্সী

  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ১.২১ এএম
  • ৩০২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি// দেবীদ্বার আওয়ামীলীগ’র আভ্যন্তরিন কোন্দলে সৃষ্ট সংঘর্ষের দায়ভার বিএনপি-জামাতের ঘারে চাপাচ্ছে। গতকাল দিবাগত রাতে মা’মনি হাসপাতালের উপর গোলাম ফারুকী মিলনায়তনে আয়োজিত আ’লীগের ঐক্য সভায় রোশন আলী মাষ্টারের গ্রæপ এবং এমপি রাজী মোহাম্মদ ফখরুল গ্রæপের সংঘর্ষের ঘটনাটিকে আ’লীগ ‘বিএনপি-জামাতের ঘারে চাপিয়ে দিয়ে আমাকে বিতর্কীত করার চেষ্টা করা হচ্ছে। তাছাড়া নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার, হয়রানি, বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে নেতাকর্মীদের হুকমি-ধমকি, নির্বাচনী কাজে বাঁধা প্রদানের প্রতিবাদে ও সুষ্ঠ নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এএফএম তারেক মুন্সী। বৃহস্পতিবার বিকালে দেবীদ্বার পৌর এলাকার গুনাইঘর গ্রামে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর বাগান বাড়িতে আয়োজি এক সংবাদ সম্মেলনে তিনি ওই বক্তব্য তুলে ধরেন। তিনি সংবাদ সম্মেলননে বক্তব্য প্রদানকালে আরো বলেন, দেবীদ্বারের মাটি ও মানুষ বিএনপির ঘাটি হিসেবে পরিচিত।

অবাধ ও সুষ্ঠ নির্বাচন হলে বিএনপির বিজয় ঠেকিয়ে রাখতে পারবেনা। আপনারা যদি দেবীদ্বারের মানুষকে নিরাপত্তা দিতে চান, শান্তিপ্রিয় রাখতে চান, অস্ত্র, মাদক, সন্ত্রাস মুক্ত দেবীদ্বার চান, তাহলে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। কথা দিচ্ছি আমি এক পা’ ও পিছু হটবনা। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল আমর ভাইস্তা তার সাথে আমার নির্বাচনী মেকিং চলছে, তাই যদি হয়, আমার নেতা-কর্মীদের উপর হামলা হচ্ছে, আমার পোষ্টার গুলো ছিড়ে ফেলে দেয়া হচ্ছে, আমার ৭টা গাড়ি ভাংচুর করা হল, এসব ঘটনায় আমি ৬টা অভিযোগ করেছি, একটিরও কোন প্রতিকার পাইনি। তাহলে আমার ভাইস্তা রাজী ফখরুল(এমপি)’র ভূমিকা কোথায় ? এসবের মূলে রয়েছে রোশন আলী মাষ্টার, কালাম বাহিনী, আমার ভাইস্তা রাজী ফখরুল (এমপি)। আজও আমি আরো একটি অভিযোগ করব, আমার ভাইস্তা রাজী মোহাম্মদ ফখরুল (এমপি) নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করে নৌকার পক্ষে কাজ করতে আজ বাড়িতে অবস্থান করছে। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ভাইস্তা রাজী মোহাম্মদ ফখরুল এমপি ও বড়ভাই আ’লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক উপ-মন্ত্রী এ,এফ এম ফখরুল ইসলাম মূন্সীর সার্বিক তত্বাবধানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত পোষ্টারে নির্বাচনে অংশ নেয়া এবং আজকের নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করায় কোন প্রভাব পড়বে কিনা ? এমন প্রশ্নের জবাবে বলেন, আমার ভাইস্তা রাজী মোহাম্মদ ফখরুল তখন স্বতন্ত্র এমপি তাছাড়া এমপি ইলেকশন আর স্থানীয় সরকার নির্বাচন এক নয়। আর এটাতে কোন প্রভাব পড়বেনা। আপনারা সোশাল মিডিয়ায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা, ফখরুল মূন্সী, রাজী ফখরুলের ছবি সম্বলিত যে পোষ্টারটি দেখছেন তা এডিট করা। আইনশৃংখলা বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেবীদ্বার থানা পুলিশ আমার কোন অভিযোগই আমলে নিচ্ছেনা, আমি একাধিকবার ওসি সাহেবের সাথে যোগাযোগ করেও কোন সাহায্য পাইনি। অন্যদিকে নির্বাচন কমিশনে একাধিক লিখিত অভিযোগ করা স্বত্বেও তারা কোন পদক্ষেপ গ্রহন করেনি।

এ অবস্থায় নির্বাচনে প্রশাসনের ভূমিকায় সুষ্ঠ নির্বাচন নিয়ে আমি শংকায় আছি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শাহাজ উদ্দিন সাজু, মো. মঞ্জু সরকার, উপজেলা যুবদল’র যুগ্ম-আহবায়ক মো. নুরুজ্জামান প্রমূখ। উক্ত সম্মেলনে বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com