শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

দেশে ৪০,৫৭০০০ বেশি করোনা টিকার নিবন্ধন হয়েছে

  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ১.১৪ এএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

দেশে এ পর্যন্ত ৪০ লাখ ৫৭ হাজার ৯ শ’ ৫ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে ২৮ লাখ ৫০ হাজার ৯ শ’ ৪০ জন মানুষ টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহণকারীদের মধ্যে ১৮ লাখ ৫৬ হাজার ২ শ’ ৬৫ জন পুরুষ এবং ৯ লাখ ৯৪ হাজার ৬ শ’ ৭৫ জন নারী রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৪ শ’ ৮৯ এবং নারী ৬৮ হাজার ৯ শ’ ৫০ জন।


এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৮ লাখ ৪৫ হাজার ৩ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৩ লাখ ৯৩ হাজার ৩ শ’ ৯৮, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ২৬ হাজার ৬ শ’ ১৭, চট্টগ্রাম বিভাগে ৬ লাখ ৩১ হাজার ৯৪, রাজশাহী বিভাগে ৩ লাখ ১৭ হাজার ৯ শ’ ৭৮, রংপুর বিভাগে ২ লাখ ৬৩ হাজার ৪ শ’ ৬৩, খুলনা বিভাগে ৩ লাখ ৪৮ হাজার ৪ শ’ ৭৭, বরিশাল বিভাগে ১ লাখ ৩৭ হাজার ৫৬ এবং সিলেট বিভাগে ১ লাখ ৮১ হাজার ২ শ’ ৫২ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫ শ’ ৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com