সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

পৌরসভা নির্বাচনী প্রচারণা কাজে লক্ষ্মীপুরে কেন্দ্রীয় যুবলীগ সম্পাদক নিখিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১, ১২.২৩ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল পৌরসভার নির্বাচনী প্রচারণা কাজে অংশ নিতে বুধবার বিকেলে রায়পুর যুবলীগের সভায় যোগদান করেন।

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মাইনুল হোসেন খান নিখিল লক্ষ্মীপুরে এলে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আলহাজ্ব মোঃ আবু তাহের, উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি একেএম সালাউদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। নির্বাচনী প্রচারণার কাজে সাধারণ সম্পাদকের সাথে কেন্দ্রীয় নেতা শামসুল ইসলাম পাটোয়ারী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পবন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন রিগান, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন কামালসহ প্রায় দুই ডজন কেন্দ্রীয় নেতাকর্মী রায়পুর পৌরসভা নির্বাচনী প্রচারণা সভায় অংশ নেন।

 

এর আগে কেন্দ্রীয় যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল জেলা আওয়ামী যুবলীগ কার্যালয় প্রাঙ্গণে গরীব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

জেলা যুবলীগ সভাপতি একেএম সালাউদ্দিন টিপু গণমাধ্যমকে জানিয়েছেন রায়পুর পৌরসভা নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সে সুবাদে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তিনি প্রধান অতিথি হিসেবে রায়পুর নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com