মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির’র হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, ৪.১৭ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি নোয়াখালির কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তা বাজারের প্রতিনিধি উদীয়মান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির’র হত্যাকারীদের চিনহিত করে শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চট্টগ্রাম জেলা ।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচী করা হয় । সাংবাদিক এম এ আশরাফ এর সঞ্চালনায় বিএমএসএফ চট্টগ্রাম জেলার সাঃ সম্পাদক জুনায়েদ হাসান’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান, এস এম আজিজ , চট্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাঃ সম্পাদক রফিকুল ইসলাম ।

আরো বক্তব্য রাখেন , সাংবাদিক শহিদুল ইসলাম , সাংবাদিক আবুল কালাম সহ আরো অনেকেই। এ সময় বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে ও নোয়াখালির কোম্পানীগঞ্জে উদীয়মান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির’র হত্যাকারীদের চিনহিত করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচীরও হুঁশিয়ারি দেন বক্তারা ।

মানবনববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএমএসএফ সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ সোহেল, অর্থ সম্পাদক, আব্দুল কাদের রাজু, যুগ্ম সম্পাদক মোঃ হোসেন, সহ অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত কাজল, সহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com