মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে সালিশদারকে কুপিয়ে জখম করার অভিযোগ!

  • আপডেট সময় বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, ৪.১৩ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে জমিজমা বিরোধের জের ধরে লিটন হোসেন নামের এক সালিশদারকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে সে ঢামেকে চিকিৎসাধীন । সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জামাল বেপারী বাড়ির নুরুজ্জামানের ছেলে মোঃ নুরনবী বাদী হয়ে সদর মডেল থানায় এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা গেছে, নুর নবীর ভাই ইউনুস হোসেন লিটন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সালিশ দরবার করে আসছে। সে সুবাদে স্থানীয় মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ রাকিব হোসেন তাদের দীর্ঘদিনের জমিজমা বিষয়ক জটিলতার কথা লিটনের কাছে বলে সুষ্ঠু বিচার দাবি করেন। লিটন এই নিয়ে একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব চররুহিতা গ্রামের ফজলুল হকের ছেলে ওহিদ, শাকিল, রফিকের ছেলে বাবুল হোসেন ও মালেক হোসেনকে নিয়ে একাধিকবার বৈঠকে বসলেও শাকিলরা বেপরোয়া হওয়ায় মীমাংসা করা যায়নি।

গত ১৬ ফেব্রুয়ারি এই ঘটনাটি নিয়ে পুনরায় স্থানীয় আনা মিয়া মুন্সী বাড়ির সামনে মোহাম্মদ আলীর দোকান সংলগ্ন বসার দিন তারিখ ধার্য হয়। সেখানে পূর্ব থেকে পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে লোকজন নিয়ে এসে অহিদ (২৮),শাকিল (২২),বাবুল (৩০), মালেক (২৬), জহির হোসেন (৩০) ও রফিক লাঠিসোটা দা চেনি চাইনিজ কুড়াল লোহার রড ধামা চাপাতি নিয়ে অতর্কিতভাবে হামলা করে সালিশদার ইউনুস হোসেন লিটনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। শুধু তাই নয়, মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে মাটিতে ফেলে বেদম মারধর করা হয়। স্থানীয় ইউনিয়নের যুবলীগ আহবায়ক গিয়াস উদ্দিন পাটোয়ারী বলেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অসুস্থ লিটনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। সদর উপজেলার পশ্চিম যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক মাহবুব বলেন-‘লিটন সুস্থ হয়ে এলে দুর্বৃত্তদের আইনি লড়াইয়ের মাধ্যমে উপযুক্ত বিচারের ব্যবস্থার করব।

পরে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মোহাম্মদ ইউনুস হোসেন লিটন স্থানীয় ওয়ার্ড এর নির্বাচিত জনপ্রিয় ছাত্রলীগ কর্মী ছিলেন। বর্তমানে দুই বারের নির্বাচিত যুবলীগ নেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com