সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গৌরীপুরে শ্রদ্ধা ও ভালবাসায় উদযাপিত হলো শহীদ দিবস

  • আপডেট সময় সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১, ৯.২৪ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস ও মাসুদ আলম :
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ররিবার (২১ ফেব্রুয়ারী) সকালে ভাষা শহীদদের প্রতি স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পরে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে আলোচনাসভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ ও সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাসের নেতৃত্বে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, সদস্য সাবেক পৌর মেয়র মোঃ শফিকুল ইসলাম হবি, বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক নাসিমা পারভীন পাপড়ী, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আবুল হাশিম, সাধারণ সম্পাদক মনসুর আহাম্মদ মিলন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সাবেক ছাত্রলীগ নেতা মাহফূজ উল্লাহ, মাহবুবুর রহমান শাহীন, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল হক রাকিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা উত্তম সরকার, উমর ফারুক স্বাধীন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com