সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

রিয়াদে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট সময় সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১, ৬.৩০ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

মনির হোসেন  সৌদি আরব : সৌদি আরবের রিয়াদে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সকালে বাংলাদেশ দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এরপর রাষ্ট্রদূত দূতাবাস চত্বরে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দূতাবাস সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। এ সময় দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) বলেন, মাতৃভাষা রক্ষার দাবিতে পৃথিবীর ইতিহাসে দিবসটি সংগ্রাম ও ভাষার অধিকার আদায়ের এক উজ্জলতম দৃষ্টান্ত।  আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী রফিক, সালাম, বরকত, জব্বারসহ সকল ভাষা শহীদদের। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য তাদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত দেশের প্রতিটি স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার পর বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মত বাংলায় ভাষণ দিয়ে তিনি বাংলা ভাষাকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com