মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে প্রবীনদের মিলন মেলা ও সংবর্ধনা সভা

  • আপডেট সময় শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১, ৫.১০ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ষাটোর্ধ বয়স্কদের নিয়ে মিলন মেলা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে সদর উপজেলার দক্ষিন হামছাদীর পশ্চিম গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘পঞ্চার্ধো কজনা’র উদ্যোগে ও প্রবীন শিক্ষাবীদ করুনা দেবনাথের সভাপতিত্বে এবং সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম, সাবেক চেয়ারম্যান নজির আহমদ, ব্যবসায়ী ইছমাইল ভূঁইয়া, হাবিবুর রহমান, মোক্তারুজ্জামান পাটওয়ারী, হুমায়ুন কবির পাটওয়ারী, রকিবুল হাসান ও নিপুন চন্দ্র দেবনাথ প্রমুখ।

সভার শুরুতে প্রবীনদেরকে ফুল দিয়ে বরন করা হয়। এছাড়া প্রবীনদেরকে দেশীয় তৈরি বিভিন্ন ধরনের পিঠা দিয়ে অাপ্যায়ন করা হয়। এসময় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহসহ নানা সমস্যা মোকাবেলায় এসব প্রবীনদের নিয়ে কাজ করা হবে।

সমাজের বর্তমান প্রজম্মের সন্তানরা বয়স্ক ব্যাক্তিদের মূল্যায়ন না করে বিভিন্ন ধরনের অবমূল্যায়ন করে থাকে। এ সমাবেশের মাধ্যমে প্রবীনরা যেন সঠিকভাবে মূল্যায়ন পায়, সেটাই ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এটি অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com