মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কোভিড মোকাবিলায় স্বর্ণপদক পেলেন ইউপি চেয়ারম্যান সীমান্ত

  • আপডেট সময় শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১, ৫.০১ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ২১ নং ঢোলার ইউনিয়নের চেয়ারম্যান সীমান্ত কুমার নির্মল কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ অবদানে সম্মাননা স্মারক ও স্বর্ণপদক পেয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফার্স হোটেলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এ সম্মাননা স্মারক ও স্বর্ণপদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিইউপিএফ এর সভাপতি এস. এ. এম. জাকারিয়া আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগর টগর, এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান, সিআইপি আলহাজ্ব হারুন অর রশীদ, মাই টিভির চেয়ারম্যান ও মহা ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণু জীববিজ্ঞানী অধ্যাপক ড.ফিরোজ আহমেদ, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ও বিইউপিএফ এর উপদেষ্টা ওয়াজেদ ফিরোজ প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিইউপিএফ এর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ভূইয়া রিপন।

অনুষ্ঠানে অতিথিরা আলোচনা শেষে কোভিড-১৯ মোকাবিলায় এবং যোগ্য সমাজসেবক হিসেবে সমাজের ভূমিকা পালন করায় সীমান্ত কুমার বর্মন (নির্মলের) হাতে স্মারক ও স্বর্ণ পদক তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com