মোঃমনসুর আলী,ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের কাছ থেকে যে কোন আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক নির্দেশনা অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে আইনের ব্যবস্থা নেওয়া হবে । ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ভূমি আন্দোলন রুহিয়া শাখা কর্তৃক ভুমিহীনদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এ সময় তিনি মুজিব বর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহের জন্য খাস জমি উদ্ধার ও সঠিক ভুমিহীন নির্বাচনে সকলকে সম্মিলিত সহযোগিতার আহবান জানান। ভুমিহীন ও গৃহহীন নির্বাচনে যে কোন আর্থিক লেনদেনের বিষয়ে সর্তক থাকার নির্দেশনা দেন,এ বিষয়ে অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনি ব্যাবস্থা গ্রহন করার আশ্বাস দেন।