সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ভাসানচরে স্থানান্তর করা হলো দুই হাজার ১২জন রোহিঙ্গাকে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৪৭ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

চতুর্থ দফার প্রথম ধাপে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হলো আশ্রয় নেয়া মিয়ানমারের দুই হাজার ১২জন রোহিঙ্গাকে। সকাল ৯টার কিছু পরে চট্টগ্রাম বোর্ট ক্লাব থেকে এসব রোহিঙ্গাদের নিয়ে নৌবাহীনির ৫টি জাহাজে ভাসানচরের উদ্দেশ্যে রওনা করে।

দুপুরের মধ্যে রোহিঙ্গাদের বহনকারী ৫টি জাহাজ ভাসানচরে পৌঁছায়। এরপর আনুষ্ঠানিকতা শেষ করে তাদের পৌঁছে দেয়া হয় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে।

এর আগে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে রোহিঙ্গাদের ৩৭টি বাসে করে চট্টগ্রামের পতেঙ্গায় বিএফ শাহীন কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়।

সেখান থেকে সোমবার সকালে নিয়ে যাওয়া হয় পতেঙ্গায় বোর্ট ক্লাবে। পরে বাংলাদেশ নৌবাহিনীর তত্বাবধানে তাদের জাহাজে তোলার পর ভাসানচরের উদ্দেশ্যে রওনা করে।

গেল বছরের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয় নোয়াখালীর ভাসানচরে। পর্যায়ক্রমে চার দফায় সাড়ে ৮ হাজারের বেশী রোহিঙ্গাকে স্থানান্তর করা হলো ভাসানচরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com