মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

তালতলীতে মুক্তিযোদ্ধা হতে না পেরে ফেইসবুকে বিভ্রান্তি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৩৯ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলীতে মুক্তিযোদ্ধা হতে না পেরে ক্ষোভে তালতলী উপজেলা ও বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

সোমবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এর তীব্র প্রতিবাদ জানান তারা।

লিখিত বক্তব্যে তারা বলেন, উপজেলার আগাঠাকুরপাড়া এলাকার উসিট মং নামের রাখাইন ২০১৭ইং সালে ৪৬৫নং বেসামরিক গেজেটে জামুকার যাছাই-বাছাই কমিটিতে তিনি প্রয়োজনীয় স্বাক্ষী প্রমান দিতে না পারায় তাহাকে ৪১নং স্মারকে মুক্তিযোদ্ধা নয় বলে সংশ্লষ্ট কমিটি কর্তৃক সুপারিশ পাঠানো হয়। চলতি বছরের ৩০ জানুয়ারী উপজেলা যাছাই-বাছাই কমিটিতে তাহার জবান বন্দি ও স্বাক্ষীদের তথ্য মতে উসিট মং প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা নয় বলে প্রতিয়মান হয়।

এ আক্রোশে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোসলেম আলী হাওলাদার ও তার মৃত বাবাকে সহ জেলা কমান্ডারকে জড়িয়ে একতরফা, মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য ভিডিও’র মাধ্যমে ছড়িয়ে দেয়।

সংবাদ সম্মেলনে উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড উসিট মং এর মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোসলেম আলী হাওলাদার বলেন, উসিট মং উপজেলা যাছাই-বাছাই বোর্ডে ততকালিন মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিং দেয়ার কথা বলেছেন কিন্তু সেখানে স্কুল ও অস্রাগার কোন ভিটিতে ছিল এবং যুদ্ধকালিন সময় কে কে ট্রেনিং এর প্রশিক্ষক ছিলেন তা বলতে পারেনি। এবং উসিট মং এর মননিত স্বাক্ষীরা তার পক্ষে স্বাক্ষী দেয়নি। এতে প্রতিয়মান হয় যে সে প্রকৃত মুক্তিযোদ্ধা নয়।

তিনি আরও বলেন, বর্তমানে উসিট মং রাষ্ট্রদ্রোহীতা মামলায় প্রায় বছরখানেক জেলহাজতে থাকার পর হাইকোর্ট থেকে জামিনে রয়েছে। এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ বিশ্বাস,আবদুস ছত্তার ফরাজী, কেশবলাল শীল, হরিপদ হাওলাদার, আঃ ছত্তার মাস্টার ও আবু তাহেরসহ ১৫জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com