সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নরসিংদী পৌর নির্বাচনে ভোটগ্রহণ সাময়িক স্থগিত আটক ১

  • আপডেট সময় রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১, ১.০৮ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

নরসিংদী পৌর নির্বাচনে একটি কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পৌরসভার ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ রোববার ভোটগ্রহণ শুরু হওয়ার পর এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এক কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন।

এরই মধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করেছেন প্রিজাইডিং অফিসার। একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনিয়ে নেয়।

দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় আহত হয়েছেন এক কাউন্সিলর প্রার্থী। পরে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।

এদিকে, আজ সকাল ৮টা থেকে নরসিংদী ও মাধবদী পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নরসিংদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হলেও মাধবদী পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট চলছে। নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com