নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের তারিক মোল্যার স্ত্রী মুন্না বেগম সন্ধ্যায় হাঁস খুঁজতে বাড়ির পাশে যায়। এসময় শিশু চার বছর বয়সী ছেলে তানজিল ও আড়াই বছর বয়সী মেয়ে তাসনিম তার মাকে খুঁজতে পুকুর পড়ে যায়। কোন এক সময় তারা পুকুরে পড়ে যায়।
হাঁস খুঁজে তার মা ঘরে ফিরে সন্তান দুটিকে না দেখে আশেপাশের বাড়িতে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে।