চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে ।
আজ সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত জীবননগরে ব্যালটেই নেয়া হচ্ছে ভোট আলমডাঙ্গায় ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে।

জীবননগর পৌরসভার ১০ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৮২৭ জন। নির্বাচনে মেয়র পদে ৩জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
আলমডাঙ্গা পৌরসভার ১৫ টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২৬ হাজার ১৩৯ জন। নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন এবং সাধারণ প্রত্দ্বিন্দ্বিতা করছেন।