সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুঙ্গি পাড়া সফর যেতে পারেন

  • আপডেট সময় শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১, ৭.৩২ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্চ মাসে বাংলাদেশ সফরকালে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যেতে পারেন। আজ উভয় দেশের কর্মকর্তারা এ কথা জানান।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ঢাকা-নয়াদিল্লী’র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে চলতি বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রীর দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে।
ভারতের রাজধানীতে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’র ফাঁকে বাসস-কে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশ হাই কমিশনের এক কর্মকর্তা বলেন, ‘মোদি এই সফরকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ায় তাঁর মাজারে যেতে পারেন।

মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনার ব্যাপারে পররাষ্ট্র সচিব পর্যায়ের এফওসি বৈঠকে আলোচনা হয়। তবে তিনি এও বলেন যে- এই সফর সম্পর্কে এখনো কিছু চূড়ান্ত হয়নি। এফওসি’র সাথে সংশ্লিষ্ট এক ভারতীয় কর্মকর্তা মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনা নিশ্চিত করলেও, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ভারতীয় ওই কর্মকর্তা আরো বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক চলে, তবে তার টুঙ্গিপাড়া সফরের জোরালো সম্ভাবনা রয়েছে।


উভয় পক্ষের কর্মকর্তারা জানান, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছবেন এবং পরের দিন তিনি দেশে ফিরে যাবেন। বিশ্বব্যাপী কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রাদুর্ভাবের পর এটাই তার প্রথম বিদেশ সফর। তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী প্রথমদিনের উৎসবে যোগ দিবেন।

পরের দিন তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। কর্মকর্তারা আরো বলেন, উভয় দেশের মধ্যে শুক্রবার এফওসি বৈঠকে কোভিড-১৯ সহযোগিতা, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ দ্বিপক্ষীয় সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতীয় সচিব হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে এ বৈঠক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com