সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফুলবাড়ীতে মহানাম সংকীর্তন সমন্বয় পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ১১.২৫ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে ঃ দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার জেলা শাখা বাংলাদেশ মহানাম সংকীর্তন সমন্বয় পরিষদের উপজেলা পর্যায়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টায় স্থানীয় গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ সভাকক্ষে আয়োজিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শিল্পপতি রাজুকুমার গুপ্ত।

এতে প্রষাষক অমরচাঁদ গুপ্ত অপুর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখা বাংলাদেশ মহানাম সংকীর্তন সমন্বয় পরিষদের আহবায়ক শ্রীচিত্ত ঘোষ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব রবীন্দ্রাথ রায়, সদস্য সমর দাস, উপজেলা শাখা বাংলাদেশ মহানাম সংকীর্তন সমন্বয় পরিষদের উদ্যোক্তা সমাজসেবক ভবেন্দ্র নাথ বর্মন, প্রভাষক লক্ষণ শর্মা। এছাড়াও বক্তব্য রাখেন শিবমন্দির পরিচালনা কমিটির অন্যতম সদস্য উজ্জল কুমার গুপ্ত, রকিসাদ গুপ্ত, শ্যামল প্রচন্দ্র সরকার, কমলেশরায় প্রমুখ।

শেষে শিল্পপতি রাজু কুমার গুপ্তকে সভাপতি এবং ভবেন্দ্র নাথ বর্মনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা শাখা বাংলাদেশ মহানাম সংকীর্তন সমন্বয় পরিষদের কমিটি গঠনকরা হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের সনাতনধর্মাবলম্বীদের হরিসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com