সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

যুদ্ধাপরাধী পরিবারকে রাজনীতির সুযোগ দিচ্ছে সরকার-মোমিন মেহেদী

  • আপডেট সময় শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ১১.২১ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মোটা অংকের টাকার বিনিময়ে একদিকে যেমন যুদ্ধাপরাধী পরিবারকে রাজনীতির সুযোগ দিচ্ছে সরকার; অন্যদিকে একের পর এক কৌশল খাঁটিয়ে বাম-ডানের মধ্য থেকে কিছু ব্যক্তিকে গৃহপালিত রাজনীতিক বানাতে তারা সফলতার পরিচয়ও দিয়েছে।

১২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় জাতীয় জাদুঘরের সামনে ‘বাংলায় চাই সকল সাইনবোর্ড’ শীর্ষক সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার ভাষাসৈনিক-বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে এতে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক লিটন দ্রং প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় নতুনধারার রাজনীতিকগণ আরো বলেন, যে দেশে স্বাধীনতা বিরোধী যুদ্ধপরাধী মুসা বিন শমসের-এর ছেলে রাজনীতি করার সুযোগ পায়, সে দেশে সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ার জন্য নিবেদিত থাকা নতুন প্রজন্মের প্রতিনিধিরা উপেক্ষিত হবে; এটাই স্বাভাবিক।

তবু বায়ান্নর প্রেরণায় একাত্তরের চেতনায় তারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলছে।  ২০১২ সালের ৩০ ডিসেম্বর থেকে পরিবারতন্ত্র-দুর্নীতিবাজ-যুদ্ধাপরাধীদের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার নতুনধারার সদস্য হতে আগ্রহী যে কোন স্বাধীনতার স্বপক্ষের ব্যক্তিকে সদস্য হওয়ার জন্য আহবান জানানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com