শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আগামী এক সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের টিকা নেয়ার জন্য নির্দেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ১১.৪৭ পিএম
  • ৩৭৯ বার পড়া হয়েছে

সরকারের তরফে প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষকদের আগামী এক সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের টিকা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মাদ জাকির হোসেন মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন সারাদেশে করোনাভাইরাসের টিকাদান শুরু হওয়ায় যে কোনও সময় স্কুলগুলো খুলে দেওয়া হতে পারে।

স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে কোভ্যাক্সের কাছ থেকে ১৩১,০০০ ডোজ অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার করোনার টিকা ফেব্রুয়ারি মাসের শেষার্ধে দেশে পৌঁছাবে। সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে করোনার টিকা নেয়ার জন্য ৬ লাখের ওপর মানুষ নিবন্ধিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com