সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

রায়পুরে শারীরিক প্রতিবন্ধীর কাছে জমি বিক্রি করে দখল না বুঝিয়ে দেয়ার অভিযোগ!

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ৮.৫৬ পিএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

 অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে মোঃ কামাল হোসেন নামের এক শারীরীক প্রতিবন্ধীর খরিদকৃত সম্পত্তি রেজিস্টি দিয়েও দখল বুঝিয়ে না দেয়ার ঘটনা ঘটেছে। দীর্ঘ কয়েক বছর ধরে ওই প্রতিবন্ধী কামাল হোসেন ও তাঁর স্ত্রী রানী বেগম (৪৫) স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা করতে পারেননি।

নিরুপায় হয়ে ওই রানী বেগম বাদী হয়ে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জানা গেছে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাগরদি গ্রামের সুদীর বাড়ির মৃত তাজুল ইসলাম পাটারীর ছেলে মনতাজউদ্দীন (৬৫)এর কাছ থেকে বিগত ২০১৭ সালের মার্চ মাসের ১৮ তারিখে একবাড়ীর প্রতিবন্ধী মোঃ কামাল হোসেন তাঁর স্ত্রী রানী বেগমের নামে ১৩৩৫ নং দলিল মূলে ১১ শতাংশ সম্পত্তি খরিদ করেন।

জমি রেজিস্ট্রেশন করার পর ৭শতাংশ সম্পত্তি বুঝিয়ে দিলেও বাকি ৪ শতাংশ জমি অদ্যবধি দখল বুঝিয়ে না দিয়ে দিচ্ছি, দেবো বলে গড়িমশি করতে থাকে মনতাজ উদ্দিন। রানী বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যানের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা করতে পারেননি। এই নিয়ে রানী বেগম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মন্তাজ উদ্দীনের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করলেও তিনি এ প্রতিবেদকের সাথে কথা বলতে রাজি হননি। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ইব্রাহিম বলেন-‘ আমরা স্থানীয় পর্যায়ে রানী বেগমের বিষয়টি নিয়ে সালিশে বসলেও মনতাজ ও তার লোকজন কোন সদুত্তর দিতে পারেননি এবং জমিও বুঝিয়ে দেন নি।’

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন জমি কেনার ঘটনা সত্য স্বীকার করে বলেন-‘জমি বিক্রি করে দখল না বুঝিয়ে দেয়া অত্যন্ত দুঃখজনক! আমি উভয়পক্ষকে ডেকে মূল ঘটনাটার আপোষ মিমাংসার চেষ্টা করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com