সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

পাটকল-চিনিকল বন্ধ কার স্বার্থে : মোমিন মেহেদী

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ৮.২১ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, পাটকলের পর চিনিকল বন্ধ কার স্বার্থে করছেন মাননীয় প্রধানমন্ত্রী, কাদের স্বার্থে করছেন? জনগন তা জানতে চায়। আপনার কাছ থেকে আমজনতা সঠিক ও স্বচ্ছ জবাবদিহিতার রাজনৈতিক কর্ম আশা করেছিলো। কিন্তু আপনি নীতিবান হলেও দুর্নীতিগ্রস্থ মন্ত্রী পরিষদ, সংসদ-সচিবালয় দেশকে ক্রমাগত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, তা কি বুঝতে পারছেন আপনি?

৯ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে ‘ভাষার মাসে সম্ভাবনার রাস্তায় আমজনতার ভোট ও ভাতের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

 এসময় তিনি আরো বলেন, গৃহপালিত মান্না-নূর সহ কিছু প্রতারণার রাজনীতিককে ২০ দলীয় জোট আর ঐক্যফন্টের প্যাভিলিয়নে প্রবেশ করিয়ে আপনি আর আপনার বিশেষ গোয়েন্দা বাহিনী বিএনপিকে বোকা বানাতে পারলেও সচেতন নতুন প্রজন্মকে বোকা বানাতে ব্যর্থ হয়েছেন।
তারা জেনে গেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক জোয়ার থামাতে ডান-বামের রাজনীতিতে কিছু মানুষকে আপনি লালন পালন করেন। আর তারা কারা তাও জনগন বুঝে গেছে। এসব বাদ দিয়ে জনগনের ভোট ও ভাতের অধিকার- মৌলিক অধিকার নিশ্চিত করুন, জনগনই আপনাকে ক্ষমতায় রাখবে ভালোবেসে-শ্রদ্ধা করে।

প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আব্দুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com