সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

আল জাজিরাতে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১, ৭.১৪ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় শহরের মুক্তির মোড়ে বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখার আয়োজনে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মাজলুল হক এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক শফিকুর রহমান মামুন, নওগাঁ জেলা আওয়ামীলিগের সদস্য আব্দুল লতিফ শেখ, বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখার দপ্তর সম্পাদক অসীম কুমার মন্ডল,অর্থ বিষয় সম্পাদক শুভাশীষ ঘোষ, সদর উপজেলা কমিটির আহবায়ক জহুরুল ইসলাম, নওগাঁ পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি মারুফ মোর্শেদ সিহাব প্রমূখ।
এসময় বক্তরা আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com