সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

পুরুষ ব্যবসায়ীদের দখলে গড়েয়া মহিলা মার্কেট

  • আপডেট সময় শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১, ৮.২৭ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ঠাকুরগাঁও সদর উপজেলায় সরকারি অর্থায়নে নির্মাণ করা হয়েছিল মহিলা মার্কেট। এ মার্কেটে ক্রেতা ও বিক্রেতা উভয়ই মহিলা হওয়ার কথা থাকলেও মার্কেটের সব দোকানই এখন পুরুষ ব্যবসায়ীদের দখলে রয়েছে।জানা যায়, বিভিন্ন অজুহাত ও মোটা অঙ্কের জামানতের বিনিময়ে বছরের পর বছর ধরে পুরুষ ব্যবসায়ীরা এ মার্কেটে ব্যবসা করে আসছেন।

ফলে নারী ব্যবসায়ীরা চাইলেও এখানে ব্যবসা করতে পারছেন না।সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, যাদের নামে মহিলা মার্কেটের দোকান ঘরগুলো বরাদ্দ ছিল তাদের মধ্যে তিনজন মারা গিয়েছেন। কেউ বিয়ে করে ঢাকায় বসতবাড়ি ও ঘর সংসার করছেন। যারা বেঁচে আছেন তারাও অধিকার থেকে বঞ্চিত।

এ বিষয়ে গড়েয়া হাট সভাপতি ও গড়েয়া ইউপি চেয়ারম্যান মো. রেজওয়ালুল ইসলাম রেদো জানান, তার কাছে যাদের নামে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে তার তালিকা নেই। এ তালিকা ১ নম্বর ইউপি সদস্য আব্দুল মজিদের কাছে রয়েছে। এ মার্কেট তার (ইউপি সদস্য) দায়িত্বে রয়েছে।তবে এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল মজিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com