সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

রায়পুর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জিলানির স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • আপডেট সময় শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১, ৮.০১ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ অতীতের ভুল-ত্রুটি ক্ষমা চেয়ে আসন্ন পৌর নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে লড়ছেন সাবেক মেয়র এবিএম জিলানি। পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে লক্ষ্মীপুর রায়পুর পৌরসভা নির্বাচন ঘোষিত হয়।

এতে করে টানা ১২ বৎসর মেয়রের দায়িত্ব পালনকারী এবিএম জিলানী পৌরবাসীর কাছে সব রকমের সহযোগিতা কামনা করেন। শনিবার তার নিজস্ব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পৌরবাসীর উদ্দেশ্যে এবিএম জিলানী বলেন ‘আমার পিছনের ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করুন।

আমি আপনাদের অতিরিক্ত ভ্যাট হ্রাস করে দিবো, ডাকাতিয়া নদীকে ইজারা মুক্ত করে নদীকে পর্যটনের অংশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।’ মতবিনিময়কালে তিনি পৌরসভাকে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় নিয়ে আসার ঘোষণা দেন। প্রশাসনের নিরপেক্ষতা কামনা করে সাবেক এই মেয়র বলেন- ‘আপনারা আমাকে সহযোগিতা করুন, ধানের শীষ প্রতীকে যেন সাধারণ ভোটাররা নিঃসন্দেহে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সাংবাদিকদের নিরপেক্ষ লেখনীর মাধ্যমে তুলে ধরে সহযোগিতা করার আহবান করেন।’

অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হয় গত পৌরনির্বাচনে আমি আমার বাসায় অবরুদ্ধ ছিলাম, আমাকে আমার নিজস্ব ভোটাধিকার দেয়া হয়নি। আমি আপনাদের ভালবাসা ও দোয়ায় এবারও বিএনপি’র মনোনয়ন পেয়েছি। আমি পৌরবাসীর প্রতি সম্মান দেখিয়ে ও দলের প্রতি সম্মান দেখিয়ে এবারও নির্বাচন করছি। আপনারা আমাকে দোয়া করবেন।

এবিএম জিলানী বলেন-‘আমি মেয়র থাকাকালীন সময়ে রায়পুরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। জলাবদ্ধ পানি ও পয়ঃনিষ্কাষণের জন্য ড্রেনেজ ব্যবস্থা হয়েছে। পৌরবাসীর সুপেয় পানির জন্য পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে, রাস্তাঘাট, পুল-কালভার্ট তৈরি করা হয়েছে। কোন গরীব অসহায় মানুষকে কষ্ট না দিয়ে ভ্যাট বাড়ানো হয়নি।

আপনারা যদি আমাকে পুনরায় মেয়র নির্বাচিত করেন তাহলে আমি রায়পুর পৌরসভাকে একটি আদর্শ ও মডেল পৌরসভা হিসেবে রায়পুর পৌরবাসীকে উপহার দেব।’ মতবিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হোসেন আহাম্মদ বাহাদুর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভিপি নজরুল ইসলাম লিটন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুনসুর জিলানী নোমানসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com