সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ফেসবুক আইডি ব্যবহার করে প্রতারণার অভিযোগে ১জন গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১, ৮.৫৩ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

মন্ত্রী, উপমন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ছবি ফেসবুক আইডিতে ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতের নাম, মোঃ সৈকত হোসেন ভূইয়া ওরফে তপু (২১)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি মুঠো ফোন উদ্ধার করা হয়।

সোমবার (০১ ফেব্রুয়ারি, ২০২১) বেলা ২:৩০ টায় খিলক্ষেত থানার রিজেন্সি হোটেলের সামনে হতে তাকে গ্রেফতার করা হয়।

ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রেজাউল হক  জানান, শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবের ছবি ব্যবহার করে কে বা কারা মিথ্যা তথ্য দিয়ে টাকার বিনিময়ে পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করার কথা বলে ফেসবুকে বিভিন্ন প্রকার পোস্ট দিয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে চিহ্নিত করা হয়। এরপর উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রেজাউল হক আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তপু উপরোক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রতারণার কাজে সে প্রায় ১৯টি ফেসবুক ও মেসেঞ্জার আইডি ব্যবহার করতো। তার মোবাইল ফোন হতে শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এবং  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবের ছবিযুক্ত ফেসবুক আইডিতে লগইন করে দেখা যায়, সে এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স ও মাষ্টার্স পরীক্ষার মার্কশিট পরিবর্তন ও নাম্বার বাড়িয়ে দেয়ার আশ্বাস দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে অনেক পোস্ট দিয়েছে।

সে রেজাল্ট পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের তার পরিচালিত ফেসবুক মেসেঞ্জারের ইনবক্সে ম্যাসেজ দিতে বলে। ভুক্তভোগীরা ম্যাসেজ দিলে প্রতারক তাদেরকে এডিট করা মার্কশিট ও বিকাশে বিভিন্ন লোকের পাঠানো টাকার স্ক্রীনশট দেখিয়ে আস্থা অর্জন করতো। পরিশেষে বিকাশ নাম্বার দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তাকে ব্লক করে যোগাযোগ বন্ধ করে দিতো।

এছাড়াও, সে বিভিন্ন নারী পুরুষের ছবি ফেসবুক প্রোফাইলে ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাতো।

এ ঘটনায় তার বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com