সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেবীদ্বার উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত এএফএম তারেক মুন্সি

  • আপডেট সময় সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১, ২.৫৪ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার- কুমিল্লা প্রতিনিধি:  কুমিল্লা দেবীদ্বার উপজেলা উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী চুড়ান্ত হয়েছেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এএফএম তারেক মুন্সি। সোমবার সকালে উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,বিষয়টি নিশ্চিত করে বলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি,দেবীদ্বারের চার বারের সাবেক(এমপি) আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সির স্বমর্থীত এএফএম তারেক মুন্সি দলের প্রার্থী হয়ে আজ কেন্দ্র থেকে দলীয় মনোনয়নের চিঠি সংগ্রহ করবেন। ওই দিকে গত বছরের ৩ ডিসেম্বর দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

একই সাথে তিনি উপজেলা আওয়ামীলীগেরও সভাপতি ছিলেন।গত ১৭ জানুয়ারী নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের ভিত্তিতে ওই শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ ফেব্রুয়ারী,বাছাই ৪ ফেব্রুয়ারী ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারী এবং প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com