সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

রামগঞ্জ পৌরসভা নির্বাচনে দফায় দফায় সংঘর্ষ লক্ষ্মীপুরে ৫ পুলিশসহ ২০ জন আহত!

  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ১২.৫১ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

 অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ পৌরসভার তৃতীয় ধাপের নির্বাচনে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় সকাল থেকে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। এতে দফায় দফায় সংঘর্ষ হয়।

পাঁচ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এমনটি জানা গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয় হয়েছে বলে জানা গেছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ৫ পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। সংঘর্ষকারী উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী জিতু দেয়ান ও পাঞ্জাবী প্রতীকের মামুনুর রশিদ আকন্দ সমর্থক। শনিবার দুপুরের দিকে উপজেলার পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। এসময় রামগঞ্জ চাটখিল সড়কে গাছের গুড়ি ফেলে আধা ঘন্টারও বেশী সময় ধরে সড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে উটপাখি প্রতিকের সমর্থকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ১৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে অবরোধ তুলে দেন। এসময় আহত হন, এস আই মুকবুল, এ এস আই আহসান উল্যাহ, তায়েফুর রহমান, খায়রুল বাশার, জোবায়ের ও বাহারসহ কমপক্ষে ১৫ জন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির জানান, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কত রাউন্ড ফাঁকা গুলি হয়েছে তা সঠিকভাবে বলতে পারেননি তিনি। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সব কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com