সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুর সড়ক বিভাগাধীন ৩ প্রকল্পের কাজ উদ্বোধনী বক্তব্যে লক্ষ্মীপুরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি-ওবায়দুল কাদের

  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১, ৫.০৯ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ ‘ফেনী ও নোয়াখালীর তুলনায় লক্ষ্মীপুরে তেমন কোন উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। সড়ক বিভাগধীনন ৩ টি প্রকল্পের কাজ সম্পন্ন হলে লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে’ বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। লক্ষ্মীপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের তিনটি প্রকল্প নির্মাণকাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী বক্তব্যে ওবায়দুল কাদের আরো বলেন-‘দলের নাম ভাঙ্গিয়ে যদি কেউ নমিনেশন বাণিজ্য বা কোন ধরনের অপকর্ম করে তার বিরুদ্ধে প্রশাসনিক ও দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫০টি উন্নয়নের সুনাম নষ্ট হয় একজন দলীয় লোকের খারাপ আচরণে। দলের সুনাম নষ্ট হয় এমনকর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান না। তাদের কঠোর হস্তে দমন করা হবে।’ ওবায়দুল কাদের এ সময় লক্ষ্মীপুরের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কঠোর হস্তে অপরাধীদের দমন করতে বলেন।

লক্ষ্মীপুর পৌরসভার বাজার রোড প্রশস্তকরণ, চন্দ্রগঞ্জ থানার মান্দারী দিঘলি রোডের মান্দারী সেতু, দিঘলি সেতু, মন্ডলতলি সেতু ও আন্তঃজেলা বাস টার্মিনাল হতে ভোলা-বরিশাল সড়ক প্রশস্তকরণ কাজ সড়ক ও জনপথ অধিদপ্তর কনফারেন্স রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি উদ্বোধন করা হয়।

নির্বাহী প্রকৌশলী সুব্রত দাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি, সড়ক ও জনপথ বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবীর প্রমুখ। বাস্তবায়নাধীন তিনটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে মোট-৫১৮ কোটি টাকা।

সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলেন-‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, উন্নয়ন টেকসই করতে হবে। ছয় মাস পর কাজ নষ্ট হয়ে যায় এমন উন্নয়ন করার চেয়ে না করাই ভালো। আপনারা কাজের মান ভালো করার দিকে নজর রাখবেন।’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধনী বক্তব্যে চৌমুহনী থেকে রায়পুর সড়ক ফোর লেন করার বিষয়ে সড়ক পরিবহন ও জনপথ অধিদপ্তরের সচিবকে নির্দেশনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com