সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ৬.১৮ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু এ তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযায়ী, ৩১ জানুয়ারি এবং ১, ২ ও ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়া যাবে। ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ৭ ফেব্রুয়ারি খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ৮ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার ও একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।২০২০-২১ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) জয়ী হয়। তবে নির্বাচনে ২৩টি পদের মধ্যে আটটি সম্পাদকীয়সহ সংখ্যাগরিষ্ঠ ১৪টি পদে জয়ী হন সরকারপন্থি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com