সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বরগুনা বেতাগীতে অসহায়দের মাঝে চলছে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ৭.১৭ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

মল্লিক মো জামাল , বরগুনা প্রতিনিধি: গ্রাম বাংলায় একটি প্রচলিত প্রবাদ-“মাঘের শীতে বাঘও কাপে” এমনই এক হাড় কাপানো ঠান্ডা নিয়ে গত এক সপ্তাহ যাবৎ উপক’লীয় জনপদ বরগুনার বেতাগীতে স্বরূপে বিস্তার করেছে ছয় ঋতুর মধ্যে অন্যতম বৈচিত্রময় ঋতু শীতকাল।

যদিও ঋতু ভেদে পৌষ-মাঘ দুই মাস শীতকাল। তবে এ বছর অগ্রহায়নের শেষের দিকে হঠাৎ এখানে শুরু হয় শীতের আমেজ কিন্তু পৌষের মাঝামাঝি এসে উধাও হও শীত, হঠাৎ বইতে শুরু করে গ্রীষ্ম কালীন আবহাওয়া। বৈচিত্রময় আবহাওয়ার পালাক্রমে নানা নাটকীয়তার পর মাঘের প্রথম থেকেই কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসের তীব্রতায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ঠান্ডার প্রকোপবৃদ্ধি ও ঘন কুয়াশার চাঁদরে ছেয়ে যায় চার দিক। মাঠে-ঘাটে সবুজ ঘাশের উপর মুক্ত দানার মতো শিশির বিন্দু শীতের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়।

পৌর শহরের বিভিন্ন দোকানগুলোতে ও ফুটপাতে শীত নিবারনে জন্য মধ্য ও নি¤œ আয়ের মানুষদের দেখা গেছে গরম কাপড়ের দোকানে ভিড় করতে দেখা গেছে। শীত বৃদ্ধির কারণে সবচেয়ে দুর্ভোাগে পড়ছে সমাজের অসহায় নারী, প্রতিবন্ধী, গরীব দুস্থ. এতীম ও ছিন্নমুল মানুষ। আশার কথা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইতোমধ্যে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তবে স্থানীয় একাধিক ভুক্তভোগিরা অভিযোগ করেন, চাহিদার তুলনায় তা যথেষ্ঠ নয়। ফুটপাতের একাধিক পুরানো পোশাক বিক্রেতারা জানান, শীতের মাত্রা বেড়ে যাওয়ায় আগের চেয়ে শীতের পোশাক বিক্রি বেড়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে সর্দি, জ্বর, কাশি ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেশি দেখা গেছে। যাদের মধ্যে বেশির ভাগই শিশু,বয়স্ক ও নারী। তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাং তেন মং জানান। এদিকে উপজেল প্রানী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, গবাদি পশুকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে তাদের গায়ে চটের বস্তা জড়ানোর পরামর্শ দেয়া হয়েছে। সাথে সাথে স্বাস্থ্যকর পরিবেশের দিকে লক্ষ্য রেখে গবাদি পশুকে লালন-পালনের ওপর সংশ্লিষ্টরা গুরাত্বারোপ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com