সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বরগুনায় ২ কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্য সংঘর্ষ মহিলা সহ আহত-৬

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১, ৯.৪১ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় ৩০ জানুয়ারীর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আজ বেলা ১২টার দিকে ৩ নং ওয়ার্ডে ২ কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্য সংঘর্ষে ৬জন আহত হয়েছে।।স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের আচরন বিধি লংঘন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্হলে উপস্হিত হয়ে আহতদের হাসাপাতালে পাঠায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, কাউন্সিলর প্রার্থী আল-আমিন ও খোকনের কর্মীদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সোহরাব নামের একজন স্বতন্ত্র মেয়র প্রার্থীর পোস্টার ছিড়ে ফেললে উত্তেজনা ছড়িয়ে পরে। এসময়, সংঘর্ষে, শাহ আলম(৫৫), বিদ্যারাণী(৪৫), রেনু বালা (৩৫)বিভা রাণী (৩৩), বুলু রাণী (৩৬), সীমা (৩২) আহত হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) শহীদুল ইসলাম জানান,সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্হলে গিয়ে আমরা পরিস্হিতি নিয়ন্রনে এনে আহতদের চিকিৎসার জন্য পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্হা নেয়া হবে বলে উল্লেখ করেন।

এদিকে আজ বেলা ১টায় নির্বাচনী আচরণবিধ লংঘন করে স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের শতাধিক মহিলা সমর্থক শহরে “জগ” প্রতীকের সমর্থনে মিছিল বের করে। শহরের বড়ব্রীজে ডিবি’র পুলিশ মিছিলটি প্রতিরোধের চেস্টা করলে প্রতিরোধ উপেক্ষাকরে মিছিলটি উপজেলা পরিষদ এলাকায় জগ প্রতীকের কার্যালয়ে শেষ হয়।

আচরন বিধি লংঘন করে মিছিল করার বিষয় জানতে চাইলে শাহাদাত হোসেনের সমর্থকরা পাল্টা প্রশ্ন করেন,প্রকাশ্য সরাসরী পথসভায় আমাদেরকে নামতে না দেবার হুমকি দেয়া হয়েছে এটা কি আচরণবিধ লংঘন হয়নি? আচরণবিধ লংঘনের বিষয় মেয়র প্রার্থী শাহাদাত হোসেন বলেন,আমার কর্মীরা সিন্ধান্ত ছাড়াই মিছিল করেছে,এটা ঠিক হয়নি।তবে পরিবর্তে এ ধরনের আচরণবিধ যাতে লংঘিত না হয় সতর্ক থাকতে সকলকে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com