সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে শীতার্ত মানুষের খোঁজে ওসি!

  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ৯.৪৯ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ পৌষের কনকনে শীত উপেক্ষা করে গভীর রাতে শীতার্ত মানুষকে খুঁজে কম্বল বিতরণ করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। লক্ষ্মীপুরের রায়পুরে গভীর রাতে ছিন্নমূল ও শীতার্ত মানুষ খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন থানার ওসি আবদুল জলিল।

রবিবার দিবাগত রাতে পৌর শহরের বিভিন্ন স্থান ঘুরে শীতার্তদের মাঝে বেশকিছু কম্বল বিতরণ করেন তিনি। শীতে ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ এবং কষ্টের কথা চিন্তা করে নিজ উদ্যোগে শহরের বাসষ্ট্যান্ড, মহিলা কলেজ মোড়, সরকারি হাসপাতাল এলাকা মুড়ি হাটা, নতুন বাজার, পৌর কার্যালয়ের সামনে, পেট্রোলপাম্প এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন রায়পুর থানার ওসি আবদুল জলিল।

এ সময় তার সাথে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওসি আবদুল জলিল বলেন-‘ছিন্নমূল ও শীতার্ত মানুষের দূর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে বিবেকের তাড়নায় গত কয়েক রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পথে ঘাটে শুয়ে থাকা বেশ কিছু মানুষকে কম্বল দিয়েছি।’

এসময় তিনি সমাজের বিত্তবানদেরকেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এছাড়াও ওসি আবদুল জলিল রায়পুরে যোগদানের পর থেকে জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন মানবিক কাজের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন।

এ প্রতিবেদককে সাথে আলাপকালে তিনি বলেন-‘আমি চাই কোন অসহায় মানুষ যেন এই শীতে কষ্ট না পায়। সাধ্য থাকলে আমি কম্বল বিতরণ এর কার্যক্রম অব্যাহত রাখতাম।’ তবে ভবিষ্যতে কিছু ভিন্নধর্মী চিন্তাভাবনা আছে বলে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com