রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে যাত্রা শুরু করলেন তামিম

  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ৭.৩৯ পিএম
  • ৪৬০ বার পড়া হয়েছে

ওয়ানডে অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে যাত্রা শুরু করলেন তামিম।   ওয়ানডেতে নূন্যতম লড়াই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সিনিয়র ক্রিকেটারদের দারুণ ব্যাটিং আর মুস্তাফিজ-সাইফউদ্দিনদের বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারাল তামিম ইকবালের দল।

এর আগে প্রথম দুই ওয়ানডেতে জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। এবার চট্টগ্রামের মাটিতে অতিথিদের হোয়াইটওয়াশ করল লাল-সবুজের দল। এই নিয়ে টানা তৃতীয় দ্বিপক্ষীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাল বাংলাদেশ। সর্বশেষ ২০১৪ সালে দ্বিপক্ষীয় সিরিজে ক্যারিবীয়দের কাছে হেরেছিল টাইগাররা। 

আজ সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৯৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। জবাব দিতে নেমে ১৭৭ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর 

বাংলাদেশ : ৫০ ওভারে  (তামিম ৬৪, লিটন ০, শান্ত ২০, সাকিব ৫১, মুশফিক ৬৪, মাহমুদউল্লাহ ৬৪*, সৌম্য ৭, সাইফউদ্দিন ৫* ; মেয়ার্স ৭-০-৩৪-১, জোসেফ ১০-০-৪৭-২, আকিল ১০-০-৪৬-০ , জেসন ৩-০-১৬-০, হার্ডিং ৯-০-৬৬-০, রেমন ১০-০-৬১-২)।

ওয়েস্ট ইন্ডিজ :  ৪৪.২ ওভারে ১৭৭/১০ (কিওর্ন ১, সুনীল ১৩, বোনের ৩১, জেসন ১৭, মেয়ার্স ১১, হ্যামিল্টন ৫, রেমন ২৭, আলজারি ১১, আকিল ০, হার্ডিং ১* ; মুস্তাফিজ ৬-০-২৪-২, তাসকিন ৮.২-১-৩২-১, মিরাজ ১০-২-১৮-২, সাকিব ৪.৫-০-১২-০, সাইফউদ্দিন ৯-০-৫১-৩, সৌম্য ৩.১-০-২২-১)।

ফল : বাংলাদেশ ১২০ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : মুশফিকুর রহিম।

ম্যান অব দ্য সিরিজ : সাকিব আল হাসান।

সিরিজ : ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com