সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গাইবান্ধায় দেখা মিললো চিরচেনা সেই ঐতিহ্য রূপের নাইওর যাত্রী

  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ৬.২৪ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু, গাইবান্ধাঃ
আবহমান গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য প্রথার নাম নাইওর। এই নাইওর শব্দের সঙ্গে পরিচিত কম বেশি সবাই। নাইওর বলতে গ্রাম বাংলার প্রচলিত নিয়মানুযায়ী বিয়ের পর স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে নিজ কন্যা অতিথি হয়ে আসাকে নাইওর বলে। ভাদরকাটানী নাইওর, আট- মাইয়া নাইওর, জ্যৈষ্ঠমাসে নাইওর, এমন কি প্রথম সন্তানটি বাপের ভিটায় হবে এর জন্যও নাইওর আনা হতো আগে।

কবি সাহিত্যিকদের জীবন পড়লে জানতে পারি তারা বেশিরভাগই নানার বাড়িতে জন্মেছেন।
এই নাইওরকে নিয়ে বাংলা সাহিত্যে অনেক গল্প ও কবিতাসহ বাংলা চলচ্চিত্রও নির্মিত হয়েছে। রচিত হয়েছে অনেক গান। যুগে যুগে এসব গান জনপ্রিয়তাও পেয়েছে। এ সম্পর্কে বিখ্যাত সেই ভাটিয়ালী গানটাতো আপনারা জানেনই –“তোরা কে যাসরে ভাটি গাং বাইয়া আমার ভাইধনরে কইও নাইওর নিতো আইয়া+জলবায়ুর প্রভাবে নদী ও খাল বিল শুকিয়ে যাওয়ায় নাইওর যাত্রার চেহারা বদলে গেছে।

একসময় নৌকায় করে বধূর বাপের বাড়ি যাওয়ার দৃশ্য চোখে পড়লেও এখন আর এটি নেই বললেই চলে।আধুনিক যানবাহন বাস, কারগাড়ী, অটো, সিএনজি গাড়ীসহ বিভিন্ন আধুনিক যানবহনের আগমনে চিরায়িত সেই ঐতিহ্যরূপে গরুর গাড়ি ও কাপড়ে ঘেরা ভ্যানগাড়ী ও পালকিতে করে নাইওর যাত্রাও হারিয়ে গেছে।
তবে কালের বিবর্তনে নারীদের চিরচেনা ঐতিহ্য রূপে নাইওর যাত্রা হারিয়ে গেলেও গাইবান্ধায় হঠাৎ দেখা মিলেছে সেই চাটাই ও কাপড়ে ঘেরা ভ্যান চড়ে চিরচেনা রূপে নাইওর যাত্রার।আজ রবিবার (১০-জানুয়ারি) হঠাৎ সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় দেখা মেলে সেই চিরায়ত ঐতিহ্যরূপে চাটাই ও কাপড়ে ঘেরা নাইওরী বহণের ভ্যান।হঠাৎ এ রূপ চোখে পড়ায় ছবি তোলার লোভ সামলাতে পারেননি স্থানীয় সংবাদিক আব্দুল মালেক সাজু।

এসময় সাংবাদিক আব্দুল মালেক সাজু নাইওরী বহন কারী ভ্যান চালক ফরহাদের সাথে কথা বলেন। ভ্যানচালক তাকে জানান,অটোভ্যানে থাকা যাত্রী আমার সম্পর্কে দাদী তিনি আজও এ ভাবেই আত্মীয় স্বজনের বাড়িতে যাতায়াত করেন।
সাংবাদিক ভাইয়ের এই ছবি দেখে আমার মনে পড়ে গেলো আমাদের মায়েরাও নাইওর যাইতো।আমার ফুফুদেরকে নাইওর নিতে যেতো আমার দাদা-দাদী মনে পড়ে আমার তখনকার কথা। মা আমাদের জন্য,পড়ালেখার জন্য নাইওর কম যেতো।

আমি দেখেছি আমার এক ফুফু আমাদের বাড়ী ভাদর কাটানী নাইওর আসার সময় হাঁস, মুরগীগুলো খাঁচায় করে নিয়ে আসতো। আজ হঠাৎ সাংবাদিক ভাইয়ের ছবিটি পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলো। এই নাইওর নিয়ে হতো তখন কত আগ্রহ মায়েদের,ফুফুদের ও ননদ, দেবরদের নানা মানসিক অত্যাচার থেকেও কিছুদিনের জন্য স্বস্তি পেতেও মা ও ফুফুরা মুখিয়ে থাকতো। বছর ১৮/২০ আগেও পরিবারগুলো ছিল একান্নবর্তী পরিবার৷ এই নাইওর নিয়ে আগে চলতো কত দেন দরবার।

নাইওর দেবে কি দেবেনা৷ কখন আসবে, কদিন থাকবে এই সেই।তবে নাইওর তৎকালীন ছেলেমেয়েদের জন্য ছিল আর্শিবাদস্বরুপ।নানার বাড়িতে মজা আর মজা। অনহ সেই দিনগুলো মিস করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com