সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

সাড়ে ২৩ হাজার টাকার ঋণের বোঝা চায় না : মোমিন মেহেদী

  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১, ৭.২০ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নূন আনতে পান্তা ফুরোনোর দেশে জনগন উন্নয়নের নামে প্রতিটি নাগরিকের সাড়ে ২৩ হাজার টাকার ঋণের বোঝা চায় না। তারা তাদের মৌলিক অধিকার চায়, দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে চায়, ভোটাধিকার চায়, শিক্ষাধিকার চায়, স্বাস্থ্য নিরাপত্তা চায়। ২৩ জানুয়ারি বিকেল ৫ টায় রাজধানীর হোটেল মুক্তি মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা জেলা শাখার নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নতুনধারার রাজনীতিকরা এমন উন্নয়ন চায় না, যে উন্নয়ন জনগনের অধিকার কেড়ে ঋণী করবে বিশ^ অর্থনীতিতে। তারা সত্যিকারের সমৃদ্ধ দেশ চায়, স্বাধীনতা চায়, বেকারত্বমুক্ত দেশ চায়। তারা সীমান্ত হত্যা, ধর্ষণ-নির্যাতন-অপরাধ-দুর্নীতির কালো থাবা থেকে বাঁচার আকুতি নিয়ে কোন মতে বাঁচার চেষ্টা করছে। একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে নূর-মান্না- মেজর দেলোয়ার-কাদের মির্জাদের মত ভাইরাল নেতাদের সীমাহীন কষ্টের হাত থেকেও তারা মুক্তির জন্য নতুনধারার প্রকৃত দেশপ্রেমিক রাজনীতিকদের সাথে ঐক্যবদ্ধ হচ্ছে।

এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, মহাসচিব নিপুন মিস্ত্রী, ঢাকা জেলা এনডিবির যুগ্ম আহবায়ক এ্যাড. তাহেরা চৌধুরী, সদস্য বিনয় দাস প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com