সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত!

  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১, ৭.০৫ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের মান্দারীতে কাভার্ড ভ্যানের চাপায় মো. সুমন (৩০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। শনিবার সকালে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের মান্দারী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি কাভার্ড ভ্যান মান্দারী বাজার ব্রিজের উপর পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে আসে।

এ সময় সিএনজি স্ট্যান্ডে সুমন তার সিএনজি অটোরিকশা পাকিং করে দাঁড়িয়ে ছিলেন। কাভার্ড ভ্যানটি সুমনকে চাপা দিলে সুমন ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে কাভার্ড ভ্যানটির গতিরোধ করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কাভার্ড ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com