সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লিবিয়া উপকূল থেকে ৮৬ অবৈধ অভিবাসীকে উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১, ৮.৫৯ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

লিবিয়া উপকূল থেকে ৮৬ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম)। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সংস্থাটি। খবর সিনহুয়ার।আইওএমের এক টুইটার বার্তায় বলা হয়, ‘কোস্টগার্ড সদস্যরা আজ ৮৬ অভিবাসীকে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে সাত নারী ও ১৯ শিশু রয়েছে।

এতে বলা হয়, ‘সেখানে থাকা আইওএম স্টাফরা চিকিৎসা সহায়তাসহ জরুরি সাহায্য প্রদান করে।২০১১ সালে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার আল গাদ্দাফির পতনের পর দেশজুড়ে নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার কারণে হাজার হাজার অবৈধ অভিবাসী এ দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে চলে যেতে শুরু করে।আইওএম জানায়, ২০২০ সালে মধ্য ভূমধ্যসাগরীয় রুটে ৩২৩ অভিবাসীর প্রাণহানি ঘটে এবং ৪১৭ জন নিখোঁজ হয়।
এ সময় ১১ হাজার ৮৯১ অবৈধ অভিবাসীকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com