সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ে ভূমিহীনদের ঘর দেয়া উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ৭.১৯ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃমুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২৩ জানুয়ারি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ও আমিনুল ইসলাম।

এসময় জেলা প্রশাসক জানান, আগামী ২৩ জানুয়ারি ভূমিহীণ ও গৃহহীণদের জন্য প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে মোট ৬৬ হাজার ১শ ৮৯ টি ঘর উদ্বোধন করবেন।

এর মধ্যে প্রথম পর্যায়ে উদ্বোধনের জন্য ঠাকুরগাঁও সদর উপজেলায় ৩৩৪টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৬৫ টি, রাণীশংকৈল উপজেলায় ৭০ টি, হরিপুর উপজেলায় ২৩৭ টি, এবং পীরগঞ্জ উপজেলায় ৮৬ টি মিলে জেলায় সর্বমোট ৭৯২টি ঘর প্রস্তুত করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ২শ ১৭ টি গৃহের জমি নির্বাচন ও নির্মাণ কাজ চলমান আছে।

প্রকল্পটি বাস্তবায়ন হলে মুজিব বর্ষে জেলায় কোন ভূমিহীণ ও গৃহহীণ থাকবেনা বলে সাংবাদিকদের জানান জেলা প্রশাসক। ব্রিফিংকালে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্তিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com