সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

চীনের ভাসমান ট্রেন ঘন্টায় সর্বোচ্চ ৬২০ কিলোমিটার বেগে চলবে

  • আপডেট সময় বুধবার, ২০ জানুয়ারী, ২০২১, ৮.২১ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৬২০ কিলোমিটার বেগে চলবে চীনের ভাসমান ট্রেন। সম্প্রতি চীন এমন একটি উন্নত ‘ম্যাগলেভ’ প্রযুক্তিনির্ভর প্রোটোটাইপ ট্রেনের পরীক্ষা চালিয়েছে। খবর সিনহুয়ার।

‘ম্যাগলেভ’ শব্দটি এসেছে ম্যাগনেটিক লেভিটেশন শব্দ যুগল থেকে। অর্থাৎ এই প্রযুক্তিতে ট্রেনকে তড়িৎ চুম্বকীয় শক্তির মাধ্যমে প্রায় ভাসমান অবস্থায় এগিয়ে নিয়ে যাওয়া হয়। ফলে ট্রেন লাইনের সঙ্গে ইঞ্জিন বা কামরার ঘর্ষণ হয় না। ফলে গতি অনেক বাড়িয়ে দেওয়া যায়।

চীনের এই প্রোটোটাইপ ট্রেনটি তৈরি করেছেন দ্যা সাউথওয়েস্ট জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এই ট্রেনে কোনো চাকা নেই। এই ট্রেনটি চুম্বকীয় বলেই রেললাইনের ওপর ভাসমান অবস্থায় থাকে। ৬৯ ফুটের এই প্রোটোটাইপটি সম্প্রতি চীনের চেংদুতে প্রকাশ্যে আনা হয়।

বিজ্ঞানীরা আশা করছেন, আগামী তিন থেকে ১০ বছরের মধ্যে এটি মানুষের ব্যবহারের জন্য চূড়ান্ত ছাড়পত্র পেয়ে যাবে। সেই সঙ্গে চেষ্টা চলছে ট্রেনের সর্বোচ্চ গতি ৬২০ থেকে বাড়িয়ে প্রতি ঘণ্টায় ৮০০ কিলোমিটারে নিয়ে যেতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com