সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

খুলনা মহাসড়কে ট্রাকের চাপায় থানা আওয়ামী লীগের নেতা নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ১২.৪৫ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

খুলনা মহানগরের ফুলবাড়ী গেট এলাকায় খুলনা-যশোর মহাসড়কে পাটবোঝাই ট্রাকের চাপায় থানা আওয়ামী লীগের নেতা বেগ আনিসুর রহমান (৫২) নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জামিয়া কারিমিয়া মাদ্রাসাসংলগ্ন জাব্দিপুর বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেগ আনিসুর রহমান খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলীর ছোট ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেজেরডাঙ্গা আয়ান জুট মিল থেকে পাট নিয়ে একটি ট্রাক রেলিগেটে বিশ্বাস জুট ট্রেডার্সে যাচ্ছিল। ট্রাকটি সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফুলবাড়ী গেট জামিয়া কারিমিয়া মাদ্রাসা সংলগ্ন জাব্দিপুর বালুরমাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাহেন্দ্রের সামনে থাকা বেগ আনিসুর রহমান ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার জানান, খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ও দৌলতপুর ফায়ার সার্ভিসের একটি দল  লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য তাঁর লাশ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com