সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরের রামগতিতে ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল চতুর্থ ধাপের পৌর নির্বাচন

  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ২.০৩ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ পৌরসভা নির্বাচনে চতুর্থ ধাপে লক্ষ্মীপুর জেলার রামগতি নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন রবিবার। এদিন মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতসহ ৪জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে নির্বাচন অফিস সূত্রে গেছে।

করোনা পরিস্থিতির ভেতরেও দলবল নিয়ে সকাল সাড়ে ১০টায় বিএনপি’র মেয়র প্রার্থী শাহেদ আলী পটু ও ১১টায় আওয়ামী লীগের মেজবাহ উদ্দিন মেজু, এরপর জাতীয় পার্টির আলমগীর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলী আব্দুল্ল্যাহ উপজেলা নির্বাচন কার্যালয়ে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীরাও উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হেকমত আলী।

নির্বাচন কর্মকর্তা আরো জানান পৌর নির্বাচনকে কেন্দ্র করে রামগতি পৌরসভায় ভোটারদের মাঝে বিভিন্ন রকম প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তবে বিএনপি সমর্থিত প্রার্থী শাহেদ আলী পটু ও স্বতন্ত্র প্রার্থী আলী আব্দুল্লাহ আপন দুই ভাই।

বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা গেছে আপন দুই ভাই দীর্ঘদিন থেকে পৌর নির্বাচনে লড়বেন বলে জনসংযোগ করে আসছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com