সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

মেয়র প্রার্থী ডা. শাহাদাতের গাড়ীতে হামলা,রিটার্নিং অফিসারের কাছে নাগরিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ২.০১ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: গত ১৭ জানুয়ারি রোববার বিকাল ৩টায় চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিমের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাত করে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের গাড়ীতে হামলার সচিত্র প্রতিবেদন সহ অভিযোগ দাখিল করেন।

 

এসময় একরামুল করিম রিটার্নিং অফিসারকে বলেন, আপনি লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারলে, আমাদের নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে হবে। এ রকম নির্বাচনের নামে সরকার দলীয় আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতন অব্যাহত থাকলে আমাদের মেয়র প্রার্থী এবং ৪১টি ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ নির্বাচন থেকে সরে আসা ছাড়া কোন উপায় থাকবে না। এসব অভিযোগ শুনার পর রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা নিয়ে আসলেই আমি নিজেই বিব্রত ।

আমি প্রশাসন সহ উপরের মহলের সাথে ইতোমধ্যে কথা বলেছি। এসব হামলা এবং ভাংচুরের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা গ্রহণ করবো। উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদ প্রতিনিধি দলের যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ সৈয়দ হোসেন, আনিসুল রহমান রিয়াদ, এম.এ. হাসেম রাজু, জসীম উদ্দীন চৌধুরী, সৌরভ প্রিয় পাল, সাজ্জাদ হোসেন খাঁন, ডা. মোহাম্মদুল হক জনি, আরশেদুল রহমান তৈয়ব, ইফতেখারুল আলম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com