সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ের রানীশনকৈলে জাসদ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ১.৫৮ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের রানীশনকৈল উপজেলায় ১৭/০১২০২১ রবিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা জাসদ ছাত্রলীগের উদ্যোগে রানীশনকৈল উপজেলা জাসদ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সে সময় ঠাকুরগাঁও জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আলমগীর বলেন আমারা দেশের অনিয়ম দূর্নীতি,কালোবাজারি, ভূমিদূস্যু,চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধে শুশিল সমাজ গড়ে তোলতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী। জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে গতকাল বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগ রাণীশংকৈল উপজেলা শাখার ৯ সদস্য বিশিষ্ট ১টি এডহোক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে আসিফ আহমেদ সৌরভকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান রুম্মানকে সাঃ সম্পাদক করা হয়। এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে যারা আছেন আলতাফুর রহমান, আবু বক্কর সিদ্দিক, মোঃ রায়হান আলী, মোঃ সাগর আলী, হৃদয় খান রাকিব, নিরব হাসান সেলিম, সবুজ হোসেন।

ঠাকুরগাঁও জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মোঃ আলমগীর হক ও সাঃ সম্পাদক গোবিন্দ চন্দ্র বর্মণের যৌথ সম্মতিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়। তাঁরা কমিটির সকল নেতা কর্মীদের জাসদ ও ছাত্রলীগের আদর্শ মেনে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান করেন।

রাণীশংকৈল উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি জনাব শাহিনুর জামান শাহীন কমিটির সকল সহযোদ্ধাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা ব্যক্ত করেন আগামীতে জাসদ ও ছাত্রলীগ আরো বেশি শক্তিশালী দলে রুপান্তরিত হবে।এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা জাসদের সভাপতি মোঃ রাজিউর রহমান রাজু,ও পীরগঞ্জ উপজেলা জাসদ নেতা গীতি গমন চন্দ্র রায় গীতি জাসদ ছাত্রলীগ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com