সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ধর্ষণরোধে বিচারের সংস্কৃতি চাই : মোমিন মেহেদী

  • আপডেট সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১, ৮.৪৪ পিএম
  • ৩১০ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ধর্ষণরোধে বিচারের সংস্কৃতি চাই। আমাদের দেশে কেবল আইন আছে কিন্তু তার যথাযথ প্রয়োগ না থাকায় অপরাধ-দুর্নীতি বৃদ্ধির পাশাপাশি নির্যাতন-ধর্ষণ বেড়েই চলছে।

১৭ জানুয়ারি বিকেল ৫ টায় তোপখানা রোডস্থ ধারার কার্যালয়ে অনুষ্ঠিত ‘ধর্ষণরোধে বিচারের সংস্কৃতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।  সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ।

বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, মো. আবুল হোসেন, হাসান চৌধুরী, লায়ন সাবিত্রী দাস, মহাসচিব নিপুন মিস্ত্রী, সাজিয়া আহমেদ প্রমুখ।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ; ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ; কিন্তু পুলিশ-প্রশাসন নির্যাতক-ধর্ষকের দালাল হিসেবে কাজ করায় অন্যায়-অপরাধ ক্রমশ বেড়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com