সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে বরগুনায় প্রার্থীদের নিয়ে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ৮.৩৪ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনা পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষ্যে মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১০টায় বরগুনা সদর থানা ক্যাম্পাসে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মাদ জাহাঙ্গীর মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাচন অফিসার নাজমুল আহসান, আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট কামরুল আহসান মহারাজ, বিএনপি এডভোকেট মোঃ হালিম, স্বতন্ত্র মোঃ শাহাদাত হোসেন, জাতীয় পার্টির আব্দুল জলিল হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা জালালুদ্দিন, মহিলা কাউন্সিলর প্রার্থী হোসনে আরা চম্পা, মোসাঃ রোজিনা আক্তার, কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম নান্না, মনিরুজ্জামান জামাল, সা্ইফুল ইসলাম শামিম, তরিকুল ইসলাম টিটু, কবিরুর রহমান, মনিরুজ্জামান মনির, মাহমুদুল আহসান রনি, হুমায়ুন কবির, গৌরাং সিকদার প্রমুখ। মতবিনিময় সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাফর হোসেন হাওলাদার ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com