সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

এতিম, প্রতিবন্ধি ও অসহায়দের মাঝে ঠাকুরগাঁও নিউজ রুমের কম্বল বিতরণ

  • আপডেট সময় বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১, ১০.৪২ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে
 ঠাকুরগাঁও প্রতিনিধিঃহিমালয়-কন্যা নামে পরিচিত উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে ধেয়ে আসা শীতের তীব্র ছোবলে দারিদ্র্য পীড়িত মানুষের জীবনে নিয়ে আসে সীমাহীন কষ্ট। ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ। এখানে দিনের তুলনায় রাতে বাড়ছে শীতের তীব্রতা। এতে নিম্ন আয়ের গরীব মানুষ, অসহায় এতিম ও প্রতিবন্ধি শিশু এবং সীমান্তবর্তী গ্রামীণ বৃদ্ধদের ঠান্ডাজনিত নানা দুর্ভোগের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে।
এ পরিস্থিতিতে জেলার অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে কমার্শিয়াল ব্যাংক অব সিলন। শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর সহযোগীতায় এবং ঠাকুরগাঁও নিউজ রুমের আয়োজনে গত কয়েকদিনের শৈত্যপ্রবাহে জেলার বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ, এতিমখানা, প্রতিবন্ধি স্কুল ও গ্রামীণ দুঃস্থ বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র হিসেবে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
জেলার কশালবাড়ী এতিমখানার পরিচালক মিঠন এবং একতা প্রতিবন্ধি পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম কমার্শিয়াল ব্যাংক অব সিলন এবং ঠাকুরগাঁও নিউজ রুমকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের এখানে অসহায় যে শিশুগুলি রয়েছে কোন প্রতিষ্ঠন তাদের জন্য এভাবে এগিয়ে আসেনা। তাদের দেওয়া কম্বল গুলির মানও বেশ ভালো ছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com