সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নাসিরনগরে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১, ৪.৩০ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার নাসিরনগরে নারী শিশু নির্যাতন ও ধর্ষণ চেষ্ঠার মিথ্যা মামলায় বিশ্ববিদ্যালয় পড়–য়া নির্দোষ ছাত্রকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুযারী ২০২১ রোজ শনিবার সকাল ১১ ঘটিকার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর বাজারে এলাকাবাসীর সমন্বয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী দাবী করেন, ঘটনার সময় জসিম এলাকায় ছিল না। তাকে হয়রানি করার জন্য ধরমন্ডল ইউনিয়ন বি,এন পির যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদ মুহুরী নামে এক লোক জসিমকে মিথ্যা মামলায় জড়িয়েছে।

আমরা এ মামলা থেকে জসিমের নাম প্রত্যাহারসহ ফরহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী করছি। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, লাখাই উপজেলার গুনিপুর গ্রামের এলিম মিয়ার ছেলের বিয়েতে যাওয়ার উদ্দ্যেশে যাত্রা করেন ইরনসহ তার স্ত্রী। কিছুক্ষণ পর ইরন জরুরী কাজে বাড়িতে চলে যায়। একা পেয়ে ইরনের স্ত্রীকে চারজন যুবক অপহরণ করে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দেওরত গ্রামের কবরস্থানের পুকুরের পূর্বপাশে নিয়ে যায়। সেখানে ইরনের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে আসামিরা।

ইরনের স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন চলে আসে। তখন জসিমসহ অপর আসামিরা থানায় মামলা না করতে হত্যার হুমকি দেয়। মামলার বাদী ইরন আলীর কালের নতুন সংবাদ সাথে কথা বললে, তিনি বলেন, ঘটনার সময় মো. জসিম উদ্দিন উপস্থিত ছিল না। আমরা জসিম ও তার বাবাকে কাউকে চিনি না। তার নাম শত্রুতা করে ফরহাদ মুহুরী জড়িয়ে দিয়েছে।

এই নিয়ে ফরহাদ মহুরীর সাথে আমাদের মনোমালিন্য ও ঝগড়া হয়েছে। আমি ওসিকে বলে জসিমকে এ মামলার আসামী থেকে বাদ দেব। বাদী ইরন বলেন, মামলা করার দায়িত্ব দিছিলাম আমার গ্রামের ফারহাদ মহুরীকে। সে আমাদেরকে থানায় নিয়া গেছে। কিন্তু ওসি সাহেবের সাথে আমাদেরকে দেখা করতে দেয়নি। ফরহাদ মহুরী আমাকে বলে, তুমি সহজ সরল মানুষ।

তুমি মামলা সম্পর্কে বুঝবনা। মামলা করার সময় আমার কাছ থেকে ওসির কথা বলে ৩৩ হাজার টাকা নেয় ফরহাদ মহুরী। এ বিষয়ে ফরহাদ মহুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে, তিনি বলেন এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা। ফরহাদ মহুরী বলেন, আমি নাসিরনগর থানার দালাল আলা উদ্দিনকে মোবাইল ফোনে বললে, সেই দরখাস্ত লিখে নিয়ে থানায় গিয়ে মামলা এফআইআর করিয়ে দেন।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন, মামলা বাবদ কোন টাকা নেওয়া হয়নি। যদি ঘটনার সাথে জসিম জড়িত না থাকে তাহলে জসিমকে কোন প্রকার হয়রানি করা হবে না এবং তার নাম মামলা থেকে বাদ দেওয়া হবে। দালাল ফরহাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com