সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর কম্বল লক্ষ্মীপুরে ১০ হাজার শীতার্ত পাচ্ছেন

  • আপডেট সময় শনিবার, ৯ জানুয়ারী, ২০২১, ৫.৪৬ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ এবারের করোনাভাইরাস দুর্যোগ সময় ও শীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার স্বরূপ সারাদেশে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

তারই অংশ হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলার শীতার্ত ১০ হাজার ১২০ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল। কম্বল বিতরণ সূচনা লগ্নে আজ দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের গৃহহীন আশ্রয়ন কেন্দ্রের ৪০টি পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া। উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন। এসময় প্রধান অতিথি বলেন, অসহায় শীতার্ত মানুষের কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব উপহার দিচ্ছেন।

তারই অংশ হিসেবে এ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। পর্যায় ক্রমে জেলার অন্যান্য উপজেলায়ও প্রধানমন্ত্রীর এ উপহার শীতার্তদের মাঝে পৌঁছে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com