মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ৬ জানুয়ারী, ২০২১, ৬.১৭ পিএম
  • ৪০৫ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাস শনাক্তের ৩০৪তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ১৭ জন মৃত্যুবরণ করেছেন।
গতকালের চেয়ে আজ ৩ জন কম মৃত্যুবরণ করেছে। গতকাল ২০ জন মৃত্যুবরণ করেছিলেন।
এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৬৮৭ জন।
করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। গত ২ জানুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষায় ৯৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১৪ হাজার ৪৬২ জনের নমুুনা পরীক্ষায় ৯৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ২৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬ দশমিক ৮৫ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৫৬ শতাংশ কম।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৩ লাখ ২ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ২৬ লাখ ৯ হাজার ৪২৬টি হয়েছে সরকারি এবং ৬ লাখ ৯৩ হাজার ৩টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭১ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৫ দশমিক ৭৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২১ জন। গতকালের চেয়ে আজ ৭৭ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ৯৪৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯ দশমিক ২৯ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৩ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬৮৯ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ৬২৯ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৬০টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১১৬টি ও বেসরকারি ৬৫টিসহ ১৮১টি
পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৪৪ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৪৬২ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৮২টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com